শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ঘন কুয়াশায় ১২ ঘণ্টা আটকা বিমানের ২৭৩ জন যাত্রীর।
সোমবার রাত ১০টা ৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের শিডিউল ছিল আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৭ ফ্লাইটটির।কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানবন্দর এলাকায় ভিজিবিলিটি কমে যাওয়ায় ফ্লাইটটি উড়তে পারেনি ।
শিডিউল অনুযায়ী যথাসময়ে বিজনেস ক্লাসের ১ জন ও ইকোনমি ক্লাসের ২৭৩ জন যাত্রীর ইমিগ্রেশনসহ আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।ঘন কুয়াশার কারনে ১২ ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বলেন, কুয়াশার কারণে বিমানের আবুধাবি ফ্লাইটটি রাতে যেতে পারেনি। সকাল সাড়ে ১০টার দিকে উড্ডয়ন করতে চাইলে টেকনিক্যাল ত্রুটি দেখা দেয়। ২৭৪ জন যাত্রী নিয়ে বেলা ১১টা ৩৫ মিনিটে ফ্লাইটটি উড্ডয়ন করেছেন।
