নেইমারকে ফিরিয়ে আনবেই বার্সেলোনা

এবারের গ্রীষ্মে যে করে হোক নেইমারকে ফিরিয়ে আনবেই বার্সেলোনা। করোনাভাইরাসের প্রকোপে অর্থনৈতিক মন্দা সত্ত্বেও ন্যুক্যাম্প আবারও ব্রাজিলীয় ফরোয়ার্ডের ঠিকানা হতে চলেছে।

মুন্দো দোপোর্তিভোর খবর অনুযায়ী, নেইমার পিএসজি ছাড়তে প্রতিজ্ঞাবদ্ধ। গত মৌসুমে বার্সেলোনায় ফেরার মরিয়া চেষ্টায় ব্যর্থ হওয়ার পর এমনকি, রিয়াল মাদ্রিদে যেতে প্রস্তুত ছিলেন তিনি।

কাতালানরা সেবার নেইমারকে ক্ষান্ত করে পরের মৌসুমে ফিরিয়ে আনার প্রতিশ্র“তি দেয়। সেই কথা মোতাবেক এ গ্রীষ্মে নেইমারকে ফিরিয়ে আনতে আঁটঘাট বেঁধে মাঠে নামছে বার্সেলোনা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.