সিলেটে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা সম্পন্ন

digital20160403211443বিভাগীয় নগরী সিলেটে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা সম্পন্ন হয়েছে।

রোববার (০৩ এপ্রিল) সন্ধ্যায় নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্ঠিত দু’দিনব্যাপী মেলার সমাপনী দিনে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব এনএম জিয়াউল আলম।

বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান।

সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদের সভাপতিত্বে ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার এমডি আল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন ও এটুআই প্রোগ্রামের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফিসার মানিক মাহমুদ প্রমুখ।

দু’দিনব্যাপী মেলার আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) ও সিলেট বিভাগীয় প্রশাসন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.