সন্ধ্যায় ফেসবুক লাইভে আসছেন সাকিব আল হাসান

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। সেইসঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। এমন পরিস্থিতিতে দেশবাসীর পরবর্তী করণীয় কী হতে পারে, তা নিয়ে আলোচনার জন্য ফেসবুক লাইভে আসছেন সাকিব আল হাসান। সবাইকে লাইভ সেশনে থাকার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

জানা গেছে, আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় নিজের ফাউন্ডেশনের(দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন) ফেসবুক পেজে লাইভে আসবেন সাকিব। এ সময় শুভাকাঙ্খীদের সঙ্গে ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ নিয়ে কথা বলবেন তিনি।

এ ব্যাপারে নিজের ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে সাকিব আল হাসান ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ নিয়ে আপনাদের সাথে কথা বলতে লাইভে আসছি আমি, সাকিব আল হাসান। ১৭ এপ্রিল সন্ধ্যা ৭টায় আমার সাথে সরাসরি কথা বলুন লাইভে এবং করোনা ভাইরাস প্রতিরোধে আপনার সাধ্যমতো অনুদান পাঠিয়ে দিন সাকিব আল হাসান ফাউন্ডেশনে। সাকিব আল হাসান ফাউন্ডেশন আপনার অনুদানটি পৌঁছে দিবে যথাযথ স্থানে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.