ইতিহাদ এয়ারওয়েজে আসছে চট্টগ্রামের আবছারের লাশ

এভিয়েন নিউজ ডেস্ক : আগামী ১৭ জুন বুধবার আরব আমিরাতের আবুধাবী থেকে ইতিহাদ এয়ারওয়েজে আসছে চট্টগ্রামের আবছারের লাশ। গত ১১ জুন সকালে  আবুধাবীর আল খতম, আলাইন এলাকায় আবছার তাজামেল হোসেন এক মমান্তিক সড়ক দুর্টনায় নিহত হন।

আবুধাবীর বাংলাদেশ দূতাবাস আবছারের লাশ দেশে পাঠাচ্ছে। এতে সহযোগিতা করেছে আবুধাবীস্থ সন্দ্বীপ এসোসিয়েশন। আবছারের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানায়।

হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দর থেকে  আবছারের ছেলে আরাফাত হোসেন আবছারের লাশ গ্রহন করবে বলে জানিয়েছে ইতিহাদ এয়ারওয়েজ।

জানাগেছে ইতিহাদ এয়ারওয়েজে আবছারের লাশের পাশাপাশি বাংলাদেশী প্রবাসী যাত্রীরাও থাকবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.