রাত পোহালেই লন্ডনের উদ্দেশ্যে ডানা মেলবে বিমান

বিজি০০১ বোয়িং ৭87 ড্রিমলাইনার প্রস্তুত

রাত পোহালেই শুরু হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা লন্ডন ফ্লাইট। কাল সকাল ১০টা ১৫ মিনিটে বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ডানা মেলবে লন্ডনের উদ্দেশ্যে। ইতিমধ্যে উড়োজাহাজটি যাত্রী পরিবহনের জন্য প্রস্তত করা হয়েছে। একই সঙ্গে সম্পন্ন করা হয়েছে কোভিট-১৯ করোনা ভাইরাস মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি।

করোনা ভাইরাস মোকাবেলায় বিমানের ওই উড়োজাহাজটির আসন বিন্যাস করা হয়েছে সোস্যাল ডিসটেন্সিং মেনটেইন করে। একটি আসনের পর একটি আসন যাত্রীদের জন্য নিষিদ্ধ করে চিহ্ন একে দেয়া হয়েছে। জিবানু মুক্ত করণ ওষুধ দিয়ে পুরো উড়োজাহাজটি পরিস্কার করা হয়েছে।

বিমানের এই ফ্লাইটটি সকাল ১১টা ৪০ মিনিটে রওনা দিয়ে তারপর দিন লন্ডন থেকে সিলেটে অবতরণ করবে।সিলেটে যাত্রী নামিয়ে সকাল১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহ্বুব আলী বিমানে ভ্রমনের সময় যথাযথ স্বাস্থ্যবিধি মানতে ও সামজিক দূরত্ব বজায় রাখতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “যাত্রীরা যেন করোনা ভাইরাস থেকে নিজেদের রক্ষায় সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করতে পারে সেজন্য আমরা প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।“

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, বিমান কোম্পানিগুলোকে স্বাস্থ্য কর্মকর্তাদের সামাজিক দূরত্বের নির্দেশনাসহ সকল স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে  ফ্লাইট পরিচালনা করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, সকল বিমান কোম্পানিগুলোকে প্রতিটি ফ্লাইটে একই পরিবারের না হলে দুজন যাত্রীর মধ্যে অন্তত একটি আসন ফাঁকা নিশ্চিত করতে হবে। আর এজন্য অন্তত ৩০% আসন ফাঁকা রাখতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়, প্রতিটি ফ্লাইটের প্রথম বা শেষের সারির আসনগুলো ফাঁকা রাখতে হবে, যাতে করে কোন যাত্রী করোনা-আক্রান্ত সন্দেহ হলে তাকে সেখানে রাখা যায়।

ফ্লাইটের সকল স্টাফকে অবশ্যই মাস্ক, গ্লোভস ও ডিসপোজেল হেড ক্যাপ পরতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, কেবিন ক্রুদের উন্নত মানের মাস্ক, গগলস, ডিসপোজেবল রাবার গ্লোভস পরতে হবে এবং প্রতি চার ঘন্টা পরপর মাস্ক পাল্টাতে হবে। ক্রুরা যাত্রীদের সংস্পর্শ এড়িয়ে চলবেন। তারা শুধু প্রয়োজনীয় সেবা প্রদান করবেন।

যাত্রীরা সামাজিক দূরত্ব মেনে চেক-ইন কাউন্টারের সামনে লাইনে দাঁড়াবেন। বিমানে উঠানোর আগে তাদের দেহের তাপমাত্রা মাপা হবে।

বিমানের ঢাকা লন্ডন রুটের প্রথম ফ্লাইটটি পরিচালনা করবেন ক্যাপ্টেন সাজ্জাদ, নাদিম, জয়নাল, রাব্বী, নিক্সন এবং ফাস্ট অফিসার ইয়ামিন। স্ট্যান্ডবাই ক্রু হিসাবে থাকবেন ক্যাপ্টেন মনোয়ার, সাজেদুল এবং সাফা।

প্রথম ফ্লাইটে কতজন যাত্রী লন্ডন যাচ্ছেন তা জানা যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.