সব হার্ডড্রাইভ নষ্ট করার পরই সুশান্তের বাড়ি ছাড়েন রিয়া!

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য।
সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের সময় সিদ্ধার্থ পিটানি, দীপেশ সাওয়ান্ত এবং স্যামুয়েল মিরান্ডা স্বীকার করেছেন বেশ কিছু বড় তথ্য।

সিদ্ধার্থ, দীপেশ, স্যামুয়েলদের সেই দাবি অনুযায়ী, ৮ জুন রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্ত সিং রাজপুতের বড়সড় ঝামেলা হয়।
এরপরই সুশান্তের ব্যান্দ্রার ফ্ল্যাট ছেড়ে চলে যান রিয়া। শুধু তাই নয়, সুশান্তের মৃত্যুর আগে অর্থাত ৮ জুন ৮টি হার্ডড্রাইভ নষ্ট করে দেওয়া হয়।
সুশান্তের ফ্ল্যাটের মধ্যেই ওই ৮টি হার্ডড্রাইভ নষ্ট করা বলে জানা গেছে। তবে ওই হার্ডড্রাইভের মধ্যে কী ছিল, সে বিষয়ে জানা যায়নি।

জানা গেছে, সুশান্ত নিজের হাতে ওই ৮টি হার্ডড্রাইভ নষ্ট করে দেওয়ার পরই রিয়া অভিনেতার বাড়ি ছাড়তে রাজি হন।
রিয়া এবং সুশান্তের ৮ জুনের ওই ঝামেলার সময় সেখানে দীপেশ সাওয়ান্ত এবং স্যামুয়েল মিরান্ডা হাজির ছিলেন। আর এখানেই উঠছে প্রশ্ন।
কী ছিল ওই ৮টি হার্ডড্রাইভের মধ্যে! যদিও সে সম্পর্কে কোনও স্পষ্ট তথ্য ওই ৩ জন প্রকাশ করতে পারেননি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.