বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সাবেক সভাপতির ইন্তেকাল

কানাডার আলবার্টা প্রদেশে বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সাবেক সভাপতি মোহাম্মদ হামিদ ইন্তেকাল করেছেন।

বুধবার কানাডার স্থানীয় সময় সকাল পৌনে ৭টায় ক্যালগেরির পিটার লগহিড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

বাদ জোহর ক্যালগেরির আকরাম জুমা মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

তিনি স্ত্রী ছেলে কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

তার মৃত্যুতে বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরিসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.