রিচি ও তাহসানের প্রথম

Tahsan-ver20160519121319ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। আলোচিত অধিকাংশ অভিনেতাই কাজ করেছেন তার বিপরীতে। এবারই প্রথম তার নায়ক হয়েছেন তাহসান। আসছে ঈদের একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় এই দুই তারকা।

রিচি ও তাহসানকে নিয়ে ‘সে রাতে বৃষ্টি ছিলো’ নামের নাটকটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। বুধবার (১৮ মে) রাজধানীর উওরায় শুরু হয়েছে শুটিং।

নাটক নির্মাতা জানান, গল্পে রিচির নাম বৃষ্টি ও তাহসানের নাম রাদিদ। এটি মূলত তাদের প্রেমকাহিনি। তিনি জানান, রিচি ও তাহসান প্রথমবার একসঙ্গে কাজ করলেও এই জুটির রসায়নটা দর্শক ভালোভাবে গ্রহণ করবেন। ‘সে রাতে বৃষ্টি ছিলো’ আসছে ঈদে দেখা যাবে আরটিভির পর্দায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.