৭০ লাখ ডোজ চীনা করোনা ভ্যাকসিন কিনছে পাকিস্তান

পাকিস্তান আগামী মাস থেকে ৫০ বছর বয়সের বেশি নাগরিকদের করোনার টিকা দেয়ার প্রস্তুতি নিচ্ছে।
এ কারণে চীনের তৈরি দুই করোনা ভ্যাকসিনের আরও ৭০ লাখ ডোজ কিনছে পাকিস্তান সরকার।

পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী ও জাতীয় কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) প্রধান আসাদ ওমর জানিয়েছেন, ‘মহামারীটি নিয়ন্ত্রণে সরকারের সমন্বিত পদক্ষেপের অংশ হিসাবে এই ভ্যাকসিনগুলো কেনা হয়েছে। সেগুলোর চালান চলতি মাসিই পাকিস্তানে পৌঁছানো শুরু হবে।’ তিনি বলেন, ‘চীন থেকে সিনোফর্ম এবং ক্যানসিনোর ভ্যাকসিন সংগ্রহের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সিনোফর্ম ভ্যাকসিনের ১০ লাখ ডোজ সহ দুটি ভ্যাকসিন এই মাসের শেষের দিকে পাকিস্তানে পৌঁছে যাবে।’ উমর আরও জানান, সরকার ক্যানসিনো ভ্যাকসিনের ৬০ লাখ ডোজও কিনেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.