এমবাপের আশা ছেড়ে দিয়েছে পিএসজি

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আগামী মৌসুমে কিলিয়ান এমবাপেকে ক্লাবে রাখার আশা ছেড়ে দিয়েছে।
তারা ধরেই নিয়েছে ফরাসি ফরোয়ার্ড দ্রুতই রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার ঘোষণা দেবেন।
‘ইএসপিএন’কে এমন কথা জানিয়েছে নির্ভরযোগ্য এক সূত্র।

এমবাপে এবং লা লিগা চ্যাম্পিয়ন মাদ্রিদের মধ্যে এখনও কিছু বিষয় নিয়ে দর কষাকষি চলছে।
তবে সেগুলো আনুষ্ঠানিকতা মাত্র। সূত্রটি মনে করছে, এমন কিছুই বাকি নেই, যা এমবাপে ও রিয়ালের চুক্তিতে বাধা হতে পারে।

সূত্রটি আরও জানিয়েছে, ২৩ বছর বয়সী এমবাপেকে ক্লাবে রাখার জন্য অনেক বুঝিয়েছে পিএসজি কর্তৃপক্ষ। তারা এমবাপেকে একটি বিশাল নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.