পাঁচ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী পাঁচ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।

গতকাল মঙ্গলবার এক আদেশে ইসিপি বলেছে, সপ্তাহের শেষে একটি দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দোষী সাব্যস্ত হওয়ার সাথে সাথেই তাকে রাজনীতিতে অযোগ্য বলে ঘোষণা করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইমরান আহমেদ খান নিয়াজিকে পাঁচ বছরের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। ফলে তার নির্বাচনী এলাকার আসন এখন ফাঁকা থাকবে।’

পাকিস্তানের আইন অনুযায়ী, দোষী সাব্যস্ত কোনো ব্যক্তি ইসিপির নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনে অংশ নিতে পারবেন না।

এ বিষয়ে ইমরান খানের সহযোগী জুলফিকার বুখারি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “আমরা জানতাম এটি অনিবার্য ছিল।” বিষয়টি নিয়ে পিটিআই উচ্চ আদালতে চ্যালেঞ্জ করবে জানিয়ে তিনি আরও বলেন, “আমাদের বিশ্বাস, পরবর্তী রায় এর বিপরীত হবে।”

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রি করার অপরাধে ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড এবং ১,০০,০০০ রুপি জরিমানা করে রায় ঘোষণা করে ইসলামাবাদের একটি বিচারিক আদালত। গেল শনিবার (৫ আগস্ট) এ রায় ঘোষণা করা হয়।

যদিও সাবেক প্রধানমন্ত্রী ইমরান তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.