বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সারা দেশে রাত ৮টার মধ্যে সব দোকান, বিপণি বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে যে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অস্থিরতা ও আন্তর্জাতিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ।
তবে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার এবং অন্যান্য জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো এই নিয়মের আওতামুক্ত থাকবে।
মালিক সমিতির প্রত্যাশা, আজ নোটিশ দেওয়ার পর আগামীকাল শুক্রবার থেকে সারা দেশে এই সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হবে।
আরও খবর
