জয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে ট্রোলড হলেন প্রীতি জিনতা্

ভারত অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করেছে। শুভেচ্ছার জোয়ারে ভাসছে গোটা দল। সেই তালিকায় যেমন রয়েছেন সাধারণ ক্রিকেট ফ্যান তেমনই সেলিব্রিটিদেরও অন্ত নেই।

প্রীতি জিনতা্ যার সঙ্গে ক্রিকেটের নিবির সম্পর্ক। সেই প্রীতি জিনতা ভারতীয় দলকে শুভেচ্ছা জানাবেন তা আর এমন কী। কিন্তু সেখানেই তিনি করে বসলেন একটা ছোট্ট ভুল। তার কাছে তথ্যগত ভুল ছিল। কিন্তু সোশ্যাল মিডিয়া তা নিয়েই মেতে উঠল।

প্রীতি জিনতা তার টুইটে লেখেন, এশিয়ার প্রথম দল হিসেবে টেস্ট ম্যাচ জেতায় ব্লু বয়দের শুভেচ্ছা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের ৬২২ রানের লক্ষ্যের সামনে দাড়াতেই পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ৩০০ রানেই গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস।

হাতে একটা দিন সামনে ৩১৬ রানের টার্গেট। ১০ উইকেটই হাতে ছিল কিন্তু লক্ষ্যে পৌঁছনো হল না। লক্ষ্য থেকে অনেক আগেই শেষ হয়ে গেল অস্ট্রেলিয়া। এই ম্যাচ অস্ট্রেলিয়া ড্র করলেও ২-১-এ এগিয়ে থাকা ভারতই সিরিজ জিতত। তাই জয়টা অনেক আগেই লেখা হয়ে গিয়েছিল ভারতের জন্য। সিডনিতে ম্যাচ ড্র ঘোষণা হতেই ইতিহাস লেখা হল ভারতীয় ক্রিকেটে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.