মেক্সিকোয় ইস্টার ইভ অনুষ্ঠানে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ

2016-03-27_3_399668মেক্সিকোর রাজধানীতে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। মেক্সিকোর অনেকের কাছে তিনি ঘৃণিত।
শনিবার মেক্সিকো সিটিতে ইস্টার ইভের অনুষ্ঠান চলাকালে আমেরিকার শিল্পপতি ব্যবসায়ী ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয়। ইস্টার ইভে শয়তান ও তাদের অপছন্দের ব্যক্তির কুশপুত্তলিকা দাহ করা একটা ঐতিহ্য।
যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প তার দেশে মেক্সিকোর অভিবাসীদের অপরাধী ও ধর্ষক বলে অভিযুক্ত করেন। ট্রাম্পের এ মন্তব্যের জন্য তিনি মেক্সিকোয় কুখ্যাত ব্যক্তিতে পরিণত হয়েছেন। এ বছর শয়তান ট্রাম্পের শরীরে ভর করেছে বলে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
কুশপুত্তলিকা দাহ অনুষ্ঠানে প্রায় ২শ’ লোক অংশ নেয়। কাগজ দিয়ে ছয় ফুট লম্বা একটি কুশপুত্তলিকা তৈরি করা হয়। ট্রাম্পের কুশপুত্তলিকায় একটি নীল স্যুট, সাদা শার্ট ও লাল টাই পরানো হয়। এরপর তাতে অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় ফেলিপ লিনারেস এ কুশপুত্তলিকা তৈরি করেন। তিনি ২০ শতকের শুরুতে তার বাবার তৈরি একটি ওয়ার্কশপে ৫০ বছরেরও বেশি সময় ধরে কুশপুত্তলিকা বানানোর কাজ করছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.