তুমি যদি পজিশনের পেছনে ছুটো তাহলে পজিশন তোমার থেকে দূরে চলে যাবে: মাহিয়া মাহি

Mahiya-Mahi20150518144241মাহিয়া মাহি। বর্তমান প্রজন্মের জনপ্রিয় নায়িকা। অল্প সময়ের মধ্যেই দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। ৮ এপ্রিল দেশব্যাপী মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত নতুন ছবি ‘অনেক দামে কেনা’। ছবিটি নির্মিত হয়েছে চার্লি চ্যাপলিনের বিখ্যাত চলচ্চিত্র ‘সিটি লাইট’-এর ছায়া অবলম্বনে। এতে মাহির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি। ছবিতে মাহিকে একজন অন্ধ ফুল বিক্রেতার চরিত্রে দেখা যাবে। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। সম্প্রতি আবারো এমন খবর বাজারে চাউর হয়েছিলো মাহি আবারও জাজে ফিরছেন। এসব বিষয়সহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

 

সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল শাকিব খান, আরিফিন শুভ ও বাপ্পি এর বিপরিতে এখন আর কোন সিনেমায় অভিনয় করবেন না, এ বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে?
মাহিয়া মাহি : আমি যদি এদের সাথে অভিনয় না করি তাহলে আমি কাদের বিপরিতে অভিনয় করবো? আমি যে কথাটা বলেছিলাম, সেটি অন্যরকমভাবে বলেছিলাম। আমি বলেছিলাম হিরো আমার কাছে প্রধান নয়। আমার কাছে পরিচালক এখন মূল ফ্যাক্টর।
আচ্ছা, বিষয়টি আরেকটু বিস্তারিতভাবে বলবেন কি?
মাহিয়া মাহি : আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি কোন হিরোর বিপরিতে অভিনয় করবে? তাহলে আমি বলবো, তা আমি জানি না। এটি সম্পূর্ণ পরিচালকের ইচ্ছে। তার উপরই সবকিছু নির্ভর করবে। তবে এক্ষেত্রে আমি আসলে যাচাই-বাচাই করবো। আমি কোন পরিচালকের ছবিতে অভিনয় করবো। আর যেহেতু আমাদের ইন্ড্রাস্ট্রিতে শাকিব ভাইয়ের উপরে কেউ নেই, সেহেতু আমাদের এখানে যে গল্পগুলোর চিত্রনাট্য তৈরি করা হয় সেখানে শাকিব ভাইয়ের প্রাধান্য বেশি থাকে। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমার চরিত্রেরও হিরোর মত সমান অভিনয়ের জায়গা থাকতে হবে।

 

এবার আপনার ছবি মুক্তির প্রসঙ্গ, ৮ এপ্রিল ‘অনেক দামে কেনা’ ছবিটি মুক্তি পাচ্ছে, আপনার চরিত্রের সাথে বাস্তব জীবনের বিষয় ঠিক উল্টো মেরুর মত, শুটিং শুরুর আগে বিশেষ কিছু করেছিলেন চরিত্রটি নিয়ে?
মাহিয়া মাহি : এ ছবিতে আমার চরিত্র একজন অন্ধ ফুল ওয়ালির। আর একজন সহ-শিল্পীর দিকে তাকিয়ে ডায়লগ বলতে গিয়ে অনেক সময় ভুলও হয়। কারণ দেখা গেল আমার সহ-শিল্পী এমনভাবে তাকিয়েছে যে আমি আমার ডায়লগ ই ভুলে গিয়েছি। আর এ ছবির শুটিংয়ের সময় আমি যে কোন দিকে তাকিয়ে ডায়লগ দিয়েছি। এ ছবিতে অভিনয় করার সময় অতটা কষ্ট করতে হয় নি। কারণ আমি প্রস্তুতি নিয়ে কাজ করতে গেলে সেরকম ভাল হয় না। তবে এ ছবিতে আমি শুটিংয়ের সময় আমার অভিনয়ের দিক থেকে কোন কিছু ভুল করলে আমাকে শাস্তিস্বরূপ ফুলের ডাল কাটতে হত।
দর্শক আসলে বিশেষ কি কারণে ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে যাবে?
মাহিয়া মাহি : প্রথমত ছবিটি জাকির হোসেন রাজু স্যারের। আর এ ছবিতে যারা অভিনয় করেছেন তাদের প্রত্যেকেরই দর্শকপ্রিয়তা রয়েছে। আর যে চলচ্চিত্রটির ছায়া অবলম্বনে এ ছবিটি নির্মিত হয়েছে। সেটিও বেশ বিখ্যাত একটি ছবি। সব মিলিয়ে আমার মনে হয় দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দারুণভাবে উপভোগ করতে পারবে।

এবার ভিন্ন প্রসঙ্গ এদিকে চলচ্চিত্র সমালোচকরা বলছেন, মাহির এখন আর অভিনয়ে আগেরমত ব্যস্ততা নেই, তা আপনার সময় কাটে কিভাবে?
মাহিয়া মাহি : আচ্ছা, আমি এখন সিনেমায় যেমন গতিতে কাজ করছি। আজ থেকে তিন-চার বছর আগেও ঠিক তেমনই ছিলাম। আমি বছরে দুটো থেকে তিনটা সিনেমায় অভিনয় করেছি। আর আগে দেখা যেত ছয় মাস পরে মাহি অভিনীত কোন সিনেমা আসতেছে সেগুলোও বলে দেওয়া হত আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। কিন্তু বিষয়টি আমার কাছে পছন্দের ছিল না। আমি ছয় মাস পরে কোন সিনেমা করবো সেটি মানুষ ছয় মাস পরে জানবে।
আর একটা কথা আমি সব সময় বলি তুমি যদি পজিশনের পেছনে ছুটো তাহলে পজিশন তোমার থেকে দূরে চলে যাবে। আমি সব সময় কাজ করি, এটা ভেবে যে আমার সিনেমা আমার কাছে প্রেম। আর আমার ক্যারিয়ার এতদূর আসার পিছনে সাংবাদিকদের বড় একটা অবদান আছে। কারণ আমি কথা একদম গুছিয়ে বলতে পারি না। যেমন ধর সাংবাদিকদের মধ্যে বিরাট একটা অংশ যারা আমাকে পছন্দ করে। আমার এলোমেলো কথা থেকে তারা পজেটিভ বিষয়টা বের করে নেয়। যার কারণে সাধারণ মানুষের আমার প্রতি এক ধরনের ভাল ধারণা সৃষ্টি হয়েছে।
এমন খবর প্রায়শই বাতাসে চাউর হয়, মাহি জাজে ফিরছেন, এছাড়া এরইমধ্যে এমনও খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় দেবের বিপরিতে অভিনয় করবেন মাহি?
মাহিয়া মাহি : আমার সাথে যখন থেকে জাজের ভাল সম্পর্ক তৈরি হয়েছে তখন থেকেই বলেছি জাজ আমাকে চলচ্চিত্র জগতে এনেছে, প্রতিষ্ঠা পাইয়ে দিয়েছে। আমাকে আবিষ্কার করা প্রতিষ্ঠানের সঙ্গে অভিমান বা কোনো প্রকার বিরূপ আচরণ করব? আর দেবের বিপরিতে অভিনয়ের প্রসঙ্গে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার সাথে কোন ধরনের যোগাযোগ করা হয় নি। যদি তারা আমাকে তাদের ছবিতে অভিনয়ের প্রস্তাব দেয় তাহলে কেন করব না। জাজের বিরুদ্ধে তো আমার কোনো অভিযোগ ছিল না এখনো নেই। মা-বাবা ছেলেমেয়ের সঙ্গে কোনো কারণে রাগ করতেই পারে। তাই বলে কি ছেলেমেয়ে অভিভাবক থেকে দূরে সরে থাকবে?
আপনার নতুন সিনেমা ‘হারজিৎ’ এর প্রস্তুতি কেমন চলছে?
মাহিয়া মাহি : আমি খুবই আনন্দিত যে আমি খোকন স্যারের সাথে কাজ করব। আমি চরিত্র নিয়ে না যতটা ভাবি তার থেকে একটা বিষয় আমাকে দারুণ ভাবায় সেটি হল-খোকন স্যারের পরিচালনায় ছবিতে অভিনয় করার বিষয়টি। তবে এ সিনেমার চরিত্রটি নিয়ে গ্রুমিং করছি না। কারণ আমি যত ধরনের প্রস্তুতি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। যেই ডায়লগ বলতে শুরু করেছি। তখন সব উলোট-পালোট হয়ে গিয়েছে। তবে এক্ষেত্রে পরিচালক আমাকে আমার চরিত্রে প্রবেশের ক্ষেত্রে বেশ সাহায্য করে থাকেন। আমি এখন ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য অপেক্ষা করছি।
কৃষ্ণপক্ষ ছবিটি নিয়ে বেশ ভাল দর্শক প্রতিক্রিয়া পেয়েছেন, যদি আবারও এ ঘারানার সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসে?
মাহিয়া মাহি : কৃষ্ণপক্ষ আমার ক্যারিয়ারের জন্য আরেকটি টার্ণিং পয়েন্ট। আমি অ্যাকশন সিনেমায় অভিনয় করেছি দর্শক আমাকে গ্রহণ করেছে, গ্রাম্য চরিত্রে অভিনয় করেছি দর্শক আমাকে গ্রহণ করেছে। আমি যতটুকু জানি কৃষ্ণপক্ষের দর্শক আমাকে গ্রহণ করেছে। হুমায়ূন আহমেদের গল্প কিংবা উপন্যাস নিয়ে শাওন ম্যাম যদি ভবিষ্যতে কোন সিনেমা পরিচালনা করেন তাহলে তাতে অভিনয় করবো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.