২ ফ্লাইটে মুম্বাই ও কলকাতা থেকে ২১৫ জনকে ফেরালো বাংলাদেশ বিমান

মুম্বাই থেকে ১৬২ ও কলকাতা থেকে ৫৩ জন ফিরেছেন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি ফ্লাইটে মুম্বাই ও কলকাতা থেকে দেশে ফিরেছেন মোট ২১৫ জন।

বিষয়টি জানিয়েছেন বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মুম্বাই থেকে আসা ফ্লাইটটি ঢাকায় অবতরন করে। এই ফ্লাইটে যাত্রী ছিলেন ১৬২ জন।

এর আগে কলকাতা থেকে ৫৩জন যাত্রী নিয়ে ছেড়ে আসা বিমানের আরেকটি বিশেষ ফ্লাইট বেলা ৩টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছায়।

করোনাভাইরাস মহামারীতে ভারতে লকডাউন চলছে। এর ফলে আটকে পড়া বাংলাদেশিদের আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বিমান ও ইউএস-বাংলা এয়ারলাইন্স।

করোনাভাইরাস সঙ্কটে বিশ্বে যাত্রীবাহী বিমান চলাচল এখন সীমিত। বাংলাদেশের সঙ্গে এখন শুধু শুধু চীনের নিয়মিত ফ্লাইট চলছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.