কাতার এয়ারওয়েজ নতুন ভাবে ফ্লাইট নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ফ্লাইটগুলো পর্যায়ক্রমে চালু করার পরিকল্পনা উন্মোচন করেছে।
পরিস্থিতি স্থিতিশীল থাকার পরেও কাতার এয়ারওয়েজ আশা করছে যে স্বল্প পরিসরে আস্তে আস্তে যাত্রা শুরু করবে তারা, ক্রমেই বিশ্বের বৃহত্তর শহরগুলির মধ্যে ব্যবসা ধীরে ধীরে সচল হয়ে উঠছে।
কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মি. আকবর আল বাকের বলেছেন, “আমরা প্রতিদিনের ভিত্তিতে বিশ্ব ভ্রমণ বাজারের সূচকগুলি অনুসরণ করি, আমরা আমাদের লক্ষ্যটিতে সব সময় মনোনিবেশ অব্যাহত রাখি – কীভাবে আমরা আমাদের গ্রাহকদের নিরাপদ ভাবে গন্তব্যে পৌছে দিব, সেই বিষয়টা সব সময় মাথায় রেখে সবকিছুর পরিকল্পনা করি।”
জুনের শেষ নাগাদ কাতার এয়ারওয়েজের পরিকল্পিত সময়ে ৮০ টি গন্তব্য ফ্লাইট পরিচালনার আশা করছে, যার মধ্যে ইউরোপের ২৩ টি, আমেরিকার ৪ টি, মধ্য প্রাচ্যে / আফ্রিকার ২০ টি এবং এশিয়া প্যাসিফিকের ৩৩ টি অঞ্চল রয়েছে।
প্রাথমিকভাবে লন্ডন, শিকাগো, ডালাস এবং হংকং সহ বিশ্বের বড় বড় ব্যবসায়িক ও পর্যটন নগরী যেমন মাদ্রিদ এবং মুম্বাইয়ে ফ্লাইট পরিচালনার কথা ভাবছে।
করোনা দুর্যোগের মধ্যেও বর্তমানে এয়ারলাইন্সটি বিশ্বজুড়ে ৩০ টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে চলেছে। মে মাসের শেষের দিকে, বিমানসংস্থাটি পুনরায় স্থগিত থাকা ৫০ টিরও বেশি গন্তব্যে পুনরায় ফ্লাইট চালু করার পরিকল্পনা করছে।
