করোনায় সৌদিতে একদিনে আক্রান্ত ১৭শ’

করোনার প্রকোপ সৌদি আরবে দিন দিন বাড়ছে। সর্বশেষ শুক্রবার (০৮ মে) দেশটিতে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৭০১ জন।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবারের এই সংখ্যা সহ সব মিলিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪৩২ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৯,১২০ জন

দেশটিতে মোট আক্রান্তের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্য। করোনায় সৌদিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২২৯ জনের। এর মধ্যে ৬৬ জন বাংলাদেশি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.