আজ বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়লেন আরও ৩৪০ কানাডিয়ান

করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে অবস্থানরত কানাডিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারের ৩৪০ জনের একটি দল দেশের উদ্দেশে ঢাকা ছেড়েছে। এটি ঢাকা ছেড়ে যাওয়া কানাডিয়ানদের তৃতীয় দল।

রবিবার কাতার এয়ারওয়েজের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন। ফ্লাইটি কাতার হয়ে কানাডার টরেন্টো বিমানবন্দরে অবতরণ করবে।

ঢাকাস্থ কানাডিয়ান দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

দূতাবাসের বার্তায় জানানো হয়, আজ ১০ মে কানাডিয়ান নাগরিকদের ৩৪০ জনের তৃতীয় দলটি ঢাকা বিমানবন্দর ছেড়েছে। ফ্লাইটি কাতার হয়ে টরেন্টোতে পৌঁছাবে।

এক বার্তায় কানাডার হাইকমিশনার বেনয়া প্রিফন্তানে কানাডিয়ানদের দেশের ফেরাতে সাহায্য করায় বাংলাদেশ সরকার ও কাতার এয়ারওয়েজকে ধন্যবাদ জানান।

করোনা পরিস্থিতির মধ্যে গত ১৪ এপ্রিল ২১৪ জন কানাডিয়ান নাগরিকদের প্রথম দলটি ঢাকা ছেড়ে যায়। এরপর তিন দিনের মাথায় দ্বিতীয় ফ্লাইটি ২৫৭ জন কানাডিয়ান নিয়ে ঢাকা ছেড়ে যায়। এ নিয়ে তিনটি ফ্লাইটে মোট ৮১১ জন কানাডিয়ান ঢাকা ছেড়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.