ভারত আবারো যাত্রীবাহী ট্রেন চালু করছে

ভারতের রেল মন্ত্রণালয় যাত্রীবাহী ট্রেন আবারো চালু করতে যাচ্ছে। টাইমস অব ইন্ডয়ার এক প্রতিবেদনে বলা হয়, কাল মঙ্গলবার থেকে ভারতে ট্রেন চলতে শুরু করবে।

প্রাথমিকভাবে ৩০টি ট্রেন চালু করা হবে বলে গতকাল রবিবার ভারতের রেল মন্ত্রণালয় জানায়। বিশেষ ট্রেন হিসেবে এসব ট্রেন নয়াদিল্লির স্টেশনগুলো থেকে দিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রানচি, ভুবনেশ্বর, সেকুন্দ্রেরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, ত্রিবান্দ্রম, মাদ্গাও, মুম্বাই সেন্ট্রাল, আহমেদাবাদ এবং জম্মু তাওই রুটে চলাচল করবে।

জানা গেছে, করোনাভাইরাস কেয়ার সেন্টারের জন্যে ২০ হাজার কম্পার্টমেন্ট এবং আটকেপড়া শ্রমিকদের জন্য দিনে তিনশ ট্রেন চালু করবে দেশটির রেল মন্ত্রণালয়।

করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে চলতি বছরের ২৪ মার্চ থেকে লকডাউনের কারণে ভারতে ট্রেন চলাচল বন্ধ আছে।

এখন পর্যন্ত সে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬৭ হাজার দু’শ ৫৯ জন এবং মারা গেছে দুই হাজার দু’শ ১২ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.