ফেরার কথা ২০০ জন, যুক্তরাজ্য থেকে ফিরলেন ১১৪ জন বাংলাদেশি

করোনার কারণে যুক্তরাজ্যে লকডাউনে আটকে পড়া ১১৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ফিরেছেন তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র তাহেরা খন্দকার জানান, সোমবার (১১ মে) সকাল ৯টা ৪০ মিনিটে ১১৪ জন যাত্রী নিয়ে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে, যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, ২০০ জন ফেরত আসার কথা থাকলেও শেষ মুহূর্তে বেশ কয়েকজন তাদের নাম প্রত্যাহার করে নেন। ফলে বিশেষ এই ফ্লাইটে ১১৪ জন দেশে ফিরেছেন।

বিমান বাহিনীর উদ্যোগে আয়োজিত এই বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা থেকে যুক্তরাজ্যে গিয়েছিলেন ১৫৪ জন ব্রিটিশ নাগরিক। ফিরতি ফ্লাইটে বাংলাদেশের নাগরিকরা ফেরত আসলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.