আয়ারল্যান্ডে বাংলাদেশি ব্যবসায়ীরা ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন

আয়ারল্যান্ডে বাংলাদেশি টেকওয়ে ব্যবসায়ীরা করোনার মধ্যেই মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন। মুনাফা কম হলেও মানুষের পাশে থাকতে পেরেই সন্তুষ্ট তারা। এদিকে, দেশটিতে রোববার আক্রান্ত হয়েছেন ২শ’ ৩৬। এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৪শ’ ৫৮ জন।

আয়ারল্যান্ডে করোনা সংক্রমণরোধে চলছে লকডাউন। বন্ধ রয়েছে রেস্তোরাঁ, পানশালাও। সংক্রমণ থেকে বাঁচতে ঘরেই থাকছেন অনেকে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছে বাংলাদেশি টেকওয়ে প্রতিষ্ঠানগুলো। স্বাস্থ্যবিধি মেনে প্রবাসী বাংলাদেশিদের এ কার্যক্রম স্থাপন করেছে মানবিক দৃষ্টান্ত।

মানবতার সেবায় বাংলাদেশি ব্যবসায়ীদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা।

এদিকে করোনা মোকাবিলায় তাৎক্ষণিক সেবা নিশ্চিতে প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হয়েছে P.C-12 এয়ারক্রাফট।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশি ব্যবসায়ীরা সবার কাছে খাবার পৌঁছে দিচ্ছেন ভয়কে জয় করে। তাদের বিশ্বাস, শিগগিরই করোনা যুদ্ধে জয়ী হয়ে পৃথিবী ফিরবে তার চিরচেনা স্বাভাবিক চেহারায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.