বিমান শিল্পে মহা সঙ্কটের সময় লাভের কথা শোনালো এমিরেটস এয়ারলাইন্স

২৮৮ মিলিয়ন মার্কিন ডলার মুনাফা করেছে সংস্থাটি

এভিয়েশন নিউজ রিপোর্টঃ

করোনাভাইরাসের তাণ্ডবে মহা সঙ্কটময় সময় পার করছে বিমান শিল্প। বিশ্বের প্রায় সব বিমান সংস্থার কপালে দুশ্চিন্তার ভাজ। দেউলিয়া হওয়ার পথে অনেক বিমান সংস্থা। আর্থিক অনটন কাটানোর জন্য কর্মী ছাটাই থেকে শুরু করে বেতন কর্তন, কোনও কিছুই বাদ দিচ্ছেনা বিশ্বের বাঘা বাঘা বিমান সংস্থাগুলো।

ঠিক এই সময় মুনাফার ঘোষণা দিল দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স। তাও অল্প স্বল্প মুনাফা নয়, ২৮৮ মিলিয়ন মার্কিন ডলারের মুনাফা।

২০১৯-২০ অর্থবছরে এমিরেটস এয়ারলাইন ২৮৮ মিলিয়ন মার্কিন ডলার মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের চেয়ে ২১ শতাংশ বেশি।

রবিবার দুবাইয়ে এমিরেটস গ্রুপের ২০১৯-২০ আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে গ্রুপটি এই নিয়ে উপুর্যপরি ৩২ বছর মুনাফা অর্জনে করেছে।

গত বছরের তুলনায় মুনাফা বৃদ্ধি পেলেও এমিরেটস এয়ারলাইনের যাত্রী ও কার্গো ক্যাপাসিটি কমেছে ৮ শতাংশ। এর মুলেও রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ থাকা এবং চলতি বছরের মার্চ মাসে ইউএস সরকারের যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.