বিনামূল্যে এক লক্ষ টিকেট দিচ্ছে কাতার এয়ারওয়েজ, পাবেন বাংলাদেশিরাও

এভিয়েশন নিউজ রিপোর্ট:
করোনাভাইরাস মোকাবেলায় প্রথম সারির যোদ্ধা হিসেবে কর্মরত চিকিৎসা কর্মীদের এক লক্ষ ফ্রি টিকেট দিচ্ছে কাতার এয়ারওয়েজ।
আজ বিশ্ব নার্স দিবস।
এই দিবস উপলক্ষে কাতার এয়ারওয়েজ ঘোষণা দেন যে বিশ্বব্যাপী এক লক্ষ চিকিৎসা কর্মীদের বিনামূল্যে টিকেট দিবে কাতার এয়ারওয়েজ।
প্রায় প্রত্যেকটা দেশ থেকেই আবেদন করা যাবে। আজ থেকে শুরু হচ্ছে আবেদন এবং এই আবেদন করা যাবে ১৮ মে পর্যন্ত।
যেসব দেশ থেকে আবেদন করা হবে সেই সব দেশের মোট জনসংখ্যার হিসেবে টিকেট ইস্যু করা হবে।
কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ বলেন যে করোনাভাইরাস মোকাবেলায় প্রথমসারির  যোদ্ধা হলেন চিকিৎসা কর্মীরা তাই তাদের জন্য আমাদের এই ছোট্ট প্রচেষ্টা।
চিকিৎসক, নার্স, প্যারামেডিকস, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান এবং ক্লিনিকাল গবেষক সবাই এই ফ্রী টিকেটের জন্য আবেদন করতে পারবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.