ঢাকায় পুনরায় কার্গো ফ্লাইট চালু করলো এমিরেটস এয়ারলাইন্স

করোনাভাইরাসের কারণে টানা একমাসেরও বেশি সময় বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার (১৩ মে) থেকে পুনরায় ঢাকায় নিয়মিত কার্গো ফ্লাইট পরিচালনা শুরু করেছে এমিরেটস এয়ারলাইন্সের পণ্য পরিবহণ শাখা- এমিরেটস স্কাইকার্গো।

ফ্লাইটগুলো সপ্তাহে দু’দিন মঙ্গল ও বৃহস্পতিবার চলাচল করবে এবং দেশীয় শিল্পপণ্য রফতানিতে বিশেষ ভূমিকা রাখবে।

মঙ্গলবার এক সংবাদ বি’জ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এমিরেটস বাংলাদেশ।

এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীবাহী বোয়িং ৭৭৭-৩০০ইআর মডেলের উড়োজাহাজের বেলিহোল্ড এবং যাত্রী আসনে পণ্য পরিবহন করা হচ্ছে।

বাংলাদেশে এমিরেটসের কার্গো ম্যানেজার শেখ ইদ্রীস আলী বলেন, ‘বাংলাদেশের বাণিজ্য উন্নয়নে এমিরেটস সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করেছে। বিশ্বব্যাপী বাণিজ্য সহযোগী দেশগুলোর সঙ্গে সাপ্লাই চেইন পুনঃস্থাপনের মাধ্যমে স্থানীয় শিল্পের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি আম’রা।’

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.