করোনাভাইরাসের মধ্যে বিমান চলাচল নিরাপদ করতে বিমানবন্দর, এয়ারলাইন অপারেটরসহ এ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের ৩৫টি নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
ইনফ্লাইট সার্ভিস বিষয়ে নির্দেশনায় খাবার পরিবেশন বিষয়ে বেবিচক বলেছে-
দেড় ঘণ্টার নিচে কোনো ফ্লাইটে খাবার পরিবেশন করা যাবে না। তবে যারা ডায়াবেটিক রোগী, তাদের জন্য সীমিত আকারে পানি ও জুস থাকবে। দেড় ঘণ্টা থেকে ৩ ঘণ্টার ফ্লাইটের যাত্রীদের বিমানে ওঠার আগেই শুকনা খাবার দিতে হবে।