করোনাভা তণন্ডব্ব সারা বিশ্বের মতো ইউরোপের প্রতিটি দেশে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এই পরিস্থিতিতে ইউরোপে সবার আগে বিমান চলাচলের ঘোষণা দিয়েছে স্লোভেনিয়া। স্লোভেনিয়াতে করোনাভাইরাস পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসায় দেশটিতে মঙ্গলবার থেকে সকল ধরণের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। স্লোভেনিয়ার সরকারের পক্ষ থেকে গেলো সোমবার এ বিষয়ে নিশ্চিত করা হয়।
রাজধানী লুবিয়ানাতে অবস্থিত দেশটির একমাত্র বিমানবন্দর ইয়োজে পুচনিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এখন আর কোন বিমানের চলাচলে কোন ধরণের বিধিনিষেধ নেই। ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে প্রথম কোন দেশ হিসেবে স্লোভেনিয়া সর্বপ্রথম ফ্লাইট চলাচলের ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে নিল।