ঘুমন্ত শিশুকে সুটকেসে ওপর রেখে, দলবদ্ধভাবে সন্তানসহ ৮০০ কিলোমিটার হেঁটে পথ পাড়ি দেন এক অসহায় মা।
করোনাভাইরাস পরিস্থিতিতে ভারতে সব কিছু লকডাউনের আওতায় থাকায় না খেয়ে পথে ছেলে ঘুমিয়ে পড়ে। এক দিকে ভারী সুটকেস, আরেক দিকে থেমে গেলে চলে যাবে দলের সঙ্গীরা। তাই সন্তানকে সুটকেসের ওপর রেখে সেটি টানতে টানতে ৮০০ কিলোমিটার পথ পাড়ি দেন অসহায় মা।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইট টিনর প্রতিবেদনে বলা হয়েছে, কাজ নেই, খাবার নেই-তাই বাধ্য হয়ে পাঞ্জাব থেকে নিজেদের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেয় বর্গ দলটি। কিন্তু তাদের বাড়ির দূরত্ব ছিল ৮০০ কিলোমিটার।
দিনের কড়া রোদে বা রাতের ঘুটঘুটে অন্ধকার, তবুও হাঁটায় বিরাম নেয়নি দলটি। আগ্রায় তাদের সঙ্গে দেখা হয় নিউজ এইট টিনের। প্রতিবেদকের প্রশ্নে তারা জানান, পাঞ্জাব থেকে ঝাঁসি ফিরছেন তারা।
প্রতিবেদনে আরও বলা হয়, খেয়ে না খেয়ে হাটতে থাকায় সবাই পরিশ্রান্ত ছিল। একটি শিশু এতটাই ক্লান্ত হয় যে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে তার মা টানছিলেন বড় ভারী একটা সুটকেস। বিপাকে পড়ে ছেলৈকে সুটকেসের উপর শুইয়ে দিয়ে সেটি টানতে টানতে হাটছিলেন ওই নারী।