চীনের পরেই এখন ভারতের অবস্থান!

লাফিয়ে লাফিয়ে এবার ভারতেও বাড়ছে করোনার সংক্রমণ। বর্তমানে চীনে কোভিড-১৯ রোগীর সংখ্যা ৮২ হাজার ৯২৬ জন। তার পরই আছে ভারত। দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় চীনে যেখানে আক্রান্ত হয়েছেন মাত্র ৭ জন, সেখানে ভারতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৬৩ জন। এ থেকেই বোঝা যায় কোন দিকে যাচ্ছে ভারতের করোনা পরিস্থিতি।

ভারতে সংক্রমণের বেশ বড় একটা ধাক্কা যায় সোমবার (১১ মে)। ওই দিন ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী দেশটিতে চার হাজার ২১৩ জন সংক্রমণের শিকার হয়েছিলেন, যা এখন পর্যন্ত রেকর্ড। পর দিন মঙ্গলবার করোনা আক্রান্ত হয়েছিলেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ১৩৬ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা এখন ২ হাজার ৫৫১ জন। একই সঙ্গে দেশটিতে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও উল্লেখযোগ্য-ভাবে বাড়ছে। এ পর্যন্ত ২৬ হাজার ৪০০ জন সুস্থ হয়ে উঠেছেন।

সারা ভারতে করোনা আক্রান্ত রোগীর তিন ভাগের প্রায় এক ভাগই মহারাষ্ট্রে। সেখানে ২৪ হাজার ৪২৭ জন এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯২১ জনের। গুজরাটে সংক্রমিত হয়েছেন আট হাজার ৯০৩ জন। তামিলনাড়ুতে আট হাজার ৭১৮ জন। দিল্লিতে আক্রান্ত সাত হাজার ৬৩৯ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.