কাতার এয়ারওয়েজে ১৮ মে ঢাকা ছাড়ছেন কানাডিয়ান নাগরিকরা

চতুর্থ দফায় ঢাকা ছাড়ছেন তিন শতাধিক কানাডিয়ান নাগরিক। আগামী ১৮ মে বিশেষ ফ্লাইটে ফিরবেন তারা।

ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস জানায়, আগামী ১৮ মে চতুর্থ দফায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট কানাডার টরেন্টোর উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই ফ্লাইটের তিনশ জনের বেশি নাগরিককে দেশে ফেরানো হবে। এরপর শেষ দফায় নাগরিকদের নিয়ে আরও একটি বিশেষ ফ্লাইট কানাডা যাবে। তবে শেষ ফ্লাইটের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

সর্বশেষ গত ১০ মে তৃতীয় দফায় কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে কানাডার ৩৪০ জন নাগরিক ঢাকা ত্যাগ করেন। এর আগে আরও দুই দফায় কানাডার নাগরিকরা বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। প্রথম দফায় ২১৪ জন এবং দ্বিতীয় দফায় ২৫৭ জন কানাডিয়ান নাগরিক ঢাকা ছাড়েন।

কানাডার নাগরিকদের নিজ দেশে পৌঁছাতে সহায়তার করায় বাংলাদেশ সরকার ও কাতার এয়ারওয়েজকে ধন্যবাদ জানান ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার বেনোয়েট প্রিফন্টেইন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.