তৃতীয় দফার প্রথম বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছে ২৮৯ ব্রিটিশ নাগরিক

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বাংলাদেশ ভ্রমণে এসে আটকাপড়া ব্রিটিশ নাগরিকদের তৃতীয় দফায় প্রত্যাবর্তনের প্রথম ফ্লাইটে ২৮৯ জন বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন।

বুধবার ঢাকাস্থ যুক্তরাজ্যের দূতাবাসের এক কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেছেন।

দূতাবাসের এই কর্মকর্তা জানান, বুধবার বিকালে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ২৮৯ জন ব্রিটিশ নাগরিক একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। আজকের পর ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরাতে আরও দুইটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। ফ্লাইটগুলো যথাক্রমে ২৬ এবং ৩১ মে ঢাকা ছেড়ে যাবে। তিনটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে লন্ডন বিমানবন্দরে অবতরণ করবে।

গত ২৫ এপ্রিল ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরাতে তৃতীয় দফায় তিনটি বিশেষ ফ্লাইটের ঘোষণা দেয় দেশটির সরকার। সেই ঘোষণায় বলা হয়, তৃতীয় দফায় তিনটি ফ্লাইটে ৯০০ ব্রিটিশ নাগরিক দেশে ফেরানো হবে। করেনাভাইরাসের মধ্যে এর আগে দুই দফায় নয়টি ফ্লাইটে মোট এক হাজার ৮৮৭ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ছেড়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.