করোনা উপসর্গ নিয়ে চেচনিয়ার প্রেসিডেন্ট মস্কোর হাসপাতালে ভর্তি

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রাশিয়ার প্রজাতন্ত্র চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভকে মস্কোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে একটি বিশেষ বিমানে করে মস্কোর হাসপাতালে নেয়া হয়।

৪৩ বছর বয়সী চেচেন প্রেসিডেন্টের শরীরে ফ্লু’র লক্ষণ দেখা গেছে। ক্রমশ অবস্থার অবনতি হলে চেচনিয়ার চিকিৎসকরা মস্কোতে নেয়ার পরামর্শ দেন। পরে চেচনিয়ার রাজধানী গ্রোজনি থেকে বিশেষ বিমানে তাকে রাশিয়ার রাজধানীতে নেয়া হয়। ভর্তি করা হয় হাসপাতালে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার করোনা হয়েছে।

চেচেন বিদ্রোহী কাদিরভ এখন চেচনিয়ায় বেশ জনপ্রিয় ব্যক্তিত্ব। রাশিয়ার বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করেছেন। ২০০৪ সালে তাঁর বাবা আততায়ীদের হাতে নিহত হওয়ার পর প্রথমে উপপ্রধানমন্ত্রী, এরপর প্রধানমন্ত্রী ও পরে প্রেসিডেন্ট হন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.