আগামী ৬ মাসে বন্ধ হওয়ার মুখে ভারতের ৪০ শতাংশ পর্যটন সংস্থা

করোনার প্রভাবে আর্থিক মন্দার কারণে আগামী ছয় মাসের মধ্যে ভারতের ৪০ শতাংশ পর্যটন সংস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে বলে এক রিপোর্টে জানিয়েছে বিওটিটি ট্রাভেল সেন্টিমেন্ট ট্র্যাকার। ওই সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, ৮১ শতাংশ ট্রাভেল ও পর্যটন সংস্থা ইতিমধ্যে তাদের ১০০ শতাংশই আয় হারিয়েছে। এর ফলে মোট সংস্থাগুলির ৩৮.৬ শতাংশ চাকরি ছাঁটাই ইতিমধ্যেই করেছে। বাকিরাও অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে সেই পথে হাঁটতে চলেছে বলে জানিয়েছে সাতটি জাতীয় সংগঠনের সহযোগিতায় করা ওই সমীক্ষা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.