ক্রমেই বাড়ছে কাতারে করোনাভাইরাসের প্রকোপ। আর এতে নেতিবাচক প্রভাব পড়ছে দেশটির অর্থনীতির উপর। চাকরি হারিয়ে কর্মহীন দিন কাটাচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। কাজ হারানো এসব প্রবাসীদের সহায়তা দিচ্ছে বেশ কিছু সংগঠন। এদিকে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে করোনায় এ পর্যন্ত ৬ বাংলাদেশিসহ মারা গেছেন ২৮ জন, আক্রান্ত ৪৭ হাজারের বেশি।
মহামারী করোনাভাইরাসের কারণে চাকরি হারানো প্রবাসীদের খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করে যাচ্ছে কাতারে বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন। বিপদের দিনে এসব সাহায্য পেয়ে খুশি প্রবাসীরা। একইসঙ্গে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তারা।
করোনার কারণে কাজ হারানো কর্মহীন প্রবাসীদের পাশে থাকার কথা জানিয়েছেন সংগঠনের নেতারা।
এদিকে কাতারে এখন পর্যন্ত ১ লাখ ৯৬ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করে ৪৭ হাজারের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১২ হাজার।
