নিউজিল্যান্ডে প্রবাসীরা কর্মহীন, দেশে ফিরতে হচ্ছে

করোনাভাইরাস মোকাবিলায় অবিশ্বাস্য সাফল্য ধরে রেখেছে নিউজিল্যান্ড। তবে অর্থনীতি চাঙ্গা করতে বেগ পেতে হচ্ছে দেশটিকে।

নিউজিল্যান্ড অনেক প্রবাসী লকডাউনের সময়ে হারিয়েছেন কাজ। কর্মহীন এসব বাংলাদেশি পাচ্ছেন না সাহায্য, রয়েছেন অর্থ সংকটে। এ অবস্থায় দেশে ফিরে আসতে হচ্ছে তাদের।

করোনা মোকাবিলা করে নিউজিল্যান্ডে এখন স্বাভাবিক জনজীবন। টানা কয়েক মাসের কঠোর লকডাউন আর জনগণের নিয়ম মানার প্রবণতা, দেশটিকে কোভিড-জয়ী রাষ্ট্রগুলোর কাতারে নিয়েছে।

করোনাভাইরাসকে হারলেও, অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে দেশটি। কর্মহীন রয়েছেন অসংখ্য প্রবাসী। যাদের অনেকেই বাংলাদেশি নাগরিক। কাজ না থাকায় এখন তাদের দেশে ফিরে আসতে হচ্ছে। অনেক শিক্ষার্থীও আর খণ্ডকালীন কাজের সুযোগ পাচ্ছেন না বলে, তারাও পড়াশোনা সম্পন্ন করা নিয়ে বিপাকে।

প্রবাসী বাংলাদেশিরা জানান, দেশটির সরকার মোটা অংকের অর্থ সহায়তা দিলেও, স্কিলড ভিসায় থাকা বাংলাদেশি অনেকেই পাননি সাহায্য।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.