ঈদের পূর্বে পাকিস্তানে (Pakistan) এক বিমান দুর্ঘটনার পরবর্তী এক ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠল বিভিন্ন মহলে। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় ৯৭ জন পাকিস্তানি। পূর্ব পরিকল্পিত ঘটনা থেকে শুরু করে বিমান চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলেও শোনা গিয়েছিল। কিন্তু বর্তমানে এক ভিডিও প্রকাশ্যে আসায়, বদলে যায় সব ধারণা।
পাকিস্তানের এক নাগরিকের প্রকাশিত এক ভিডিও মারফত পাকিস্তানবাসীর অমানবিকতার চিত্র ফুটে ওঠে। এই ভিডিও কিছুক্ষণের মধ্যেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এবং বিভিন্ন মহল থেকে আসতে থাকে বিভিন্ন ধিক্কার বাণী।