করোনা ভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে বিমান পরিবহন খাত মারাত্মক বিপর্যয়ে৷ জার্মানির লুফটহান্সার জন্য লাইফলাইন হতে পারে সরকারি সহায়তা৷ যদিও প্রতিদ্বন্দ্বী অন্যান্য এয়ারলাইন এর সমালোচনা করছে৷
জার্মানির প্রধান বিমান সংস্থা লুফটহান্সাকে ঘুরে দাঁড়াতে ৯০০ কোটি ইউরো অর্থ সহায়তা দেবে সরকার৷ হাজারো মানুষের চাকরি বাঁচাতে সরকার এ উদ্যোগ নিয়েছে৷ তবে সহায়তা দিলেও কোম্পানির ভবিষ্যত পরিচালনায় সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন অর্থনীতি বিষয়ক ফেডারেল মন্ত্রী পিটার আলটমায়ার৷