সৌদিতে করোনায় এ পর্যন্ত ১৯৭ বাংলাদেশির মৃত্যু : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শুধু সৌদি আরবেই এ পর্যন্ত ১৯৭ জন বাংলাদেশি নাগরিক কভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আজ রবিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এমনটা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মহান আল্লাহতালা রাব্বুল আলামীন তাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন।

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বের বিভিন্ন দেশের মতো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও থাবা বসিয়েছে এই ভাইরাস। সৌদি আরবে বাস করেন অনেক প্রবাসী বাংলাদেশি। অনেকে সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.