ফিরছেন সুইজারল্যান্ড আটকে পড়া তিন বাংলাদেশি

করোনাভাইরাসের কারণে সুইজারল্যান্ডে আটকে পড়া তিন বাংলাদেশিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট।

শনিবার (৬ জুন) স্থানীয় সময় ভোরে সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটটি যাত্রা শুরু করেছে। দোহাতে ট্রানজিট শেষে কাতার এয়ারওয়েজের আরেকটি বিশেষ ফ্লাইটে রোববার (৭ জুন) বিকেলে বিমানটি ঢাকায় পৌঁছাবে।

জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীরা যাতে ঢাকা্র হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে পারেন সেজন্য সুইজারল্যান্ড ছাড়ার আগে তাদের প্রয়োজনীয় মেডিকেল টেস্ট করতে বলা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.