দীর্ঘ ১০ বছর পর রকি পর্বতমালায় লুকিয়ে রাখা মিলিয়ন ডলার মূল্যের সম্পদের খোঁজ মিললো। লুকিয়ে রাখা এ সম্পদের খোঁজ পেতে অন্তত ৬ জনকে খুন হতে হয়েছে।
‘দি থ্রিল অব দি চেজ’ জীবনীমূলক কবিতায় ৮৯ বছরের আর্ট ডিলার ফরেস্ট ফেন উত্তর আমেরিকার পাথুরে পাহাড়ের ৫ হাজার ফুট উপরে ওই সম্পদ লুকিয়ে, এ সম্পর্কে কিছু ইঙ্গিত দেন। গত রোববার যিনি এর সন্ধান পান এবং তার ছবি ফেনের কাছে তার নাম প্রকাশ না করার অনুরোধ জানান। -দি সান
ওয়েবসাইটে ফেন বিষয়টি নিশ্চিত করলেও সম্পদ পেয়ে যাওয়ার স্থান সম্পর্কে কিছু জানাননি। ফেন গত ১৭ বছর ধরে সান্টা ফি ’ তে একটি আর্ট গ্যালারি চালাচ্ছেন। তিনি বলেন রকি পর্বতমালার বনজ গাছের যে ছাউনিতে আমি গুপ্তধনের মত তা রেখে এসেছিলাম তা সেখানে সেই অবস্থায় ছিল। যিনি পেয়েছেন তাকে আমি চিনি না।
ওই সম্পদ পাওয়ার জন্যে মন্টানা.ভিমইং, কলারাডো বা নিউ মেক্সিকোতে হাজার হাজার মানুষ চষে বেরিয়েছেন । রুপার একটি বাক্সে স্বর্ণমুদ্রা ছাড়াও রয়েছে স্বর্ণ খণ্ড, প্রাচীন চীনা খোদাইয়ের শিল্পকর্ম, স্বর্ণালংকার, পান্না ও রুপি। ২০ পাউন্ড ওজনের ওই বাক্সে সম্পদগুলোর ওজন ২২ পাউন্ড। মানুষ প্রকৃতির সন্ধানে যেয়ে ধন সম্পদের খোঁজ করবে এজন্যেই ফেন এমনটি করেছিলেন। যারাই এর সন্ধানে গিয়েছেন সকলকেই তিনি অভিনন্দন জানান ফরেস্ট ফেন।
