কুয়েতে তিন মাস পর খুলছে মসজিদ

করোনাভাইরাস সংক্রমণ রোধে তিন মাস বন্ধ থাকার পর আবারো খুলে দেয়া হচ্ছে কুয়েতের মসজিদগুলো।

কুয়েতের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় গত ১৩ মার্চ থেকে বন্ধ থাকা মসজিদগুলো চালু করার সবুজ সংকেত দিয়েছেন।

কুয়েতের ইসলামিক বিষয়ক মন্ত্রী ডাক্তার ফাহাদ আল আফাসি সংবাদ সম্মেলনে বলেন, আগামী বুধবার (১০ জুন) জোহর থেকে আবাসিক এলাকা এবং কম জনবহুল অঞ্চলগুলির মসজিদগুলো ৫ ওয়াক্ত নামাজ আদায়ের লক্ষ্যে মুসল্লিদের জন্য খুলে দেয়া হবে।

মন্ত্রী ডাক্তার ফাহাদ আল আফাসি জানান, শুক্রবার জুমার খুতবা ও নামাজ কেবল কুয়েত সিটির গ্রান্ড মসজিদে অনুষ্ঠিত হবে, এতে শুধুমাত্র ইমাম, মুয়াজ্জিন ও কর্মীরা অংশগ্রহণ করতে পারবেন। তা সরকারি টেলিভিশনে সরাসরি প্রচার করা হবে।

মন্ত্রী আরো জানান, মসজিদগুলো পুনরায় চালু করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। তাছাড়া ভাইরাসের বিস্তার রোধে রাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষের দ্বারা বর্ণিত সমস্ত প্রতিরোধমূলক এবং সতর্কতামূলক পদক্ষেপগুলো অনুসরণ করা হবে।

সুত্রঃ স্থানীয় সংবাদমাধ্যম কুনা’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.