মুম্বাই করোনা আক্রান্তে উহানকে ছাড়িয়ে গেল

ভারতের মুম্বাই মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবের সংখ্যায় চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানকে ছাড়িয়ে গেছে। শহরটিতে মঙ্গলবার কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়ে গেছে। যা উহানের করোনা শনাক্তের চেয়েও ৭০০ বেশি।

বার্তা সংস্থা এনডিটিভির খবরে এমন তথ্য জানা গেছে। উহানে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৩৩৩ জন। যাদের মধ্যে প্রাণহানি ঘটেছে তিন হাজার ৮৬৯ জনের। অপরদিকে করোনায় এক হাজার ৭৬০ জনের মৃত্যু হয়েছে ভারতের শিল্প ও বিনোদন রাজধানী মুম্বাইয়ে।

ভারতে করোনা বিস্তারের সবচেয়ে বড় হটস্পট হলো এই রাজ্যটি। মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা মঙ্গলবার পর্যন্ত ৯০ হাজার জন ছিল। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব বলছে, চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ১৯৮ জন।

মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে ৯০ দিন আগে প্রথম নতুন করোনাভাইরাসের রোগীর খোঁজ পাওয়া গিয়েছিল। ৬ মে আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার হয়ে ২১ মে ২৫ হাজারে দাঁড়ায়, আর পরবর্তী ১৯ দিনের মধ্যে আরও ৬৫ হাজার নতুন রোগী শনাক্ত হয়। এদের মধ্যে ২২ হাজার ৯৪২ জন রোগ মুক্ত হয়েছেন।

বুধবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে শনাক্ত হওয়া মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ লাখ ৭৬ হাজার জন, এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৮৫ জন শনাক্ত হয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.