১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত

প্রাথমিক পর্যায়ে যুক্তরাজ্য ও কাতার রুটে চালু হবে ফ্লাইট

স্বাস্থ্য বিধি ও বেবিচকের নীতিমালা অনুসরণ করে আগামী ১৬ জুন হতে সীমিত পরিসরে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হবে।

বিরাজমান পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা- যুক্তরাজ্য – ঢাকা রুটে যাত্রী পরিবহন করতে পারবে এবং কাতার এয়ারওয়েজ দোহা- ঢাকা- দোহা রুটে শুধুমাত্র ট্রানজিট যাত্রী পরিবহন করতে পারবে।

আজ বৃহস্পতিবার এক বার্তায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.