এভিয়েশন নিউজ রিপোর্টঃ
টার্কিশ এয়ারলাইন্স এবং এর বাজেট ক্যারিয়ার আনাদোলুজেট বৃহস্পতিবার জার্মানি, ব্রিটেন এবং নেদারল্যান্ডসসহ কিছু আন্তর্জাতিক রুটে পুনরায় ফ্লাইট চালু করেছে।
তুরস্কের পতাকাবাহী বিমানসংস্থার এক মুখপাত্র বলেছেন, আমরা আন্তর্জাতিক রুটে কেবল সেইসব যাত্রীদের বহন করছি যাদের ইইউ নাগরিকত্ব, আবাসনের অনুমতি বা নির্দিষ্ট ভিসা রয়েছে।
ব্রিটেনে ফিরে আসা এক যাত্রী অমল হাল্লক জানিয়েছেন যে তিনি ফিরে আসার বিষয়ে উদ্বিগ্ন ছিলেন, তার প্রথম ফেরার ফ্লাইটটি বাতিল হওয়ার পরে প্রতিদিন ফ্লাইটের জন্য খোঁজ খবর নিচ্ছিলেন তিনি।অবশেষে তিনি দেশে ফিরতে পেরেছেন।