বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ২৮৭ ইতালি প্রবাসী

করোনার প্রাদুর্ভাবের আগে বাংলাদেশে এসে আটকে পড়েছিলেন প্রায় সহস্রাধিক ইতালি প্রবাসী। তাদের মধ্যে ২৮৭ জনকে নিয়ে ইতালির উদ্দেশ্যে রওয়া হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।

শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে এই ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮৭ বাংলাদেশিকে নিয়ে ইতালির রোমের উদ্দেশ্যে যাত্রা করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

বিশেষ এই ফ্লাইটটি রোম থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাবে।
সেখান থেকে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের নিয়ে ১৩ জুন রাত ১২টা ৪০ মিনিটে (১৪ জুন) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.