কানাডার আলবার্টায় লকডাউন শিথিল, চালু হচ্ছে ব্যবসা বাণিজ্য

কানাডার সরকার আলবার্টায় লকডাউন শিথিল করে ব্যবসাবাণিজ্যসহ বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেয়ার পরিকল্পনা করছে।

কানাডা পুরোপুরি করোনাভাইরাস মুক্ত না হওয়ায় সব ব্যবসা প্রতিষ্ঠান এখনই খুলছে না।

শারীরিক দূরত্ব বজায় রেখে কানাডায় জানাজা ও বিয়ের অনুষ্ঠানে এখন ৫০ জন লোক থাকতে পারবে এবং বাইরের ইভেন্টে ও ইনডোরের সমাবেশ গুলোতে যেমন বিনোদন, খেলাধুলা ও পাবলিক ইভেন্টে ১০০ জন লোক থাকতে পারবে।

করোনাভাইরাস আতঙ্ক এখনও আলবার্টায় মানুষের মধ্যে বিরাজ করছে। অফিস কর্মকর্তাদের নির্দেশে অফিস করতে হলেও শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে তা করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.