যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা প্রথম বিশ্বযুদ্ধের চেয়ে বেশি

পুরোবিশ্ব করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে যুক্তরাষ্ট্রের অবস্থা সবচেয়ে ভয়াবহ।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৯ হাজার ছাড়িয়েছে। যা প্রথম বিশ্বযুদ্ধে দেশটির মৃত্যুর সংখ্যার চেয়ে বেশি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২২ লাখ ৮ হাজার ৪০০ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ১৩২ জনের। আর সুস্থ হয়েছে ৯ লাখ ৩ হাজার ৪১ জন।

প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের ১ লাখ ১৬ হাজার ৫১৬ সেনার প্রাণহানি ঘটে।

করোনায় বিশ্বে আক্রান্ত ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.