করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের অনেক দেশেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখে।
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতেও প্রায় তিন মাস বন্ধ রাখার পর সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে কয়েকটি দেশের সঙ্গে বিশেষ ফ্লাইট চালু করেছে।
গত ১৫ জুন থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে কুয়েত থেকে বাংলাদেশে ফিরছেন কুয়েত প্রবাসীরা।
এখন সপ্তাহে কুয়েতে থেকে দোহা হয়ে ঢাকার তিনটি ফ্লাইট চলাচল করছে।
কুয়েত ট্রাভেল এজেন্সির সেলিম হাওলাদার জানান, করোনার কারণে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় আমাদের ব্যবসা তিন মাস বন্ধ থাকায় স্টাফ খরচ, দোকান ভাড়া, বাসা ভাড়া ও খাওয়া খরচ তাদের নিজেদের বহন করতে হয়েছে।