২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তে ভারতে নতুন রেকর্ড

ভারতে বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৮১ জনের করোনা পজিটিভ এসেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ডন অনলাইনের খবরে এমন তথ্য জানা গেছে।

ভারত সরকার ফের লকডাউনে যাচ্ছে বলে গণমাধ্যমের খবর উড়িয়ে দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ভারতকে আরও বেশি লকডাউন থেকে সরে আসার কথা ভাবতে হবে। লোকজনের ক্ষয়ক্ষতি যাতে কমে আসে, তা নিয়ে ভাবতে হবে।

সরকার যখন নতুন করে লকডাউন বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দিয়েছে, তখনই বিপুল সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

ভারতে নতুন করে ৩৩৪ জনের মৃত্যুর পর প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২৩৭ জনে।

দেশটিতে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার সংখ্যা ৫২ শতাংশ। এক লাখ ৯৪ হাজার ৩২৫ জন করোনা থেকে সেরে উঠেছেন।

ভারতের সবচেয়ে আক্রান্ত রাজ্যগুলো হলো, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও নয়াদিল্লি। আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ার পরেই ভারতের অবস্থান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.